✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

WB Election 2021: ‘রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি কমিশন’, অভিযোগ খারিজ করে জবাবি চিঠি তৃণমূলকে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Mar 2021 11:21 PM (IST)
ABP News

ভোটের নামে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি তারা, তৃণমূল কংগ্রেসের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।  একেবারে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, ‘ভোটের নামে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি কমিশন। রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ সামলাবে রাজ্য সরকারই।’  কমিশন আরও বলেছে, ‘কোনও বিশেষ উদ্দেশ্যে ডিজিকে সরায়নি নির্বাচন কমিশন। ২ পর্যবেক্ষকের সুপারিশেই তা করা হয়েছে।’ তৃণমূলের অভিযোগ উড়িয়ে স্পষ্ট জানিয়ে দিল কমিশন।  এদিন সকালে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উপস্থিত হয় তৃণমূলের প্রতিনিধিদল। সেখানে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলার ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলে শাসক দল।  কমিশনকে চিঠিতে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত এক গভীর ষড়যন্ত্র। এনিয়ে অবিলম্বে তদন্তের দাবি জানাচ্ছি। ডিজি-কে সরিয়ে দেওয়ার পরেই ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনা। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যের আইন শৃঙ্খলার ভার নির্বাচন কমিশনের ওপর।  মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায় এক্ষেত্রে কমিশনের ওপর বর্তায়। চিঠিতে উল্লেখ তৃণমূলের। নালিশ জানাতে আজ নির্বাচনে কমিশনে যান পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও ডেরেক ও ব্রায়েন।  তৃণমূলের এই চিঠির প্রেক্ষিতেই শাসক দলকে জবাব দিল কমিশন।


 



 

  • হোম
  • টিভি শো
  • আজ বাংলায়
  • WB Election 2021: ‘রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি কমিশন’, অভিযোগ খারিজ করে জবাবি চিঠি তৃণমূলকে

TRENDING VIDEOS

অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন33 Minutes ago

বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের41 Minutes ago

সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা45 Minutes ago

ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের48 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.