আজ বাংলায়: বিদ্রোহে ইতি টানার 'পুরস্কার' পেলেন শতাব্দী, শিকে ছিঁড়ল না জিতেন্দ্রর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jan 2021 11:06 PM (IST)

বিদ্রোহে ইতি টানতেই নতুন পদ পেলেন শতাব্দী রায়। তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি হলেন বীরভূমের সাংসদ। দলবদল ঠেকাতে দেওয়া হচ্ছে পদ। একযোগে কটাক্ষ বিজেপি-কংগ্রেসের। শতাব্দী রায় পুরস্কৃত হলেও শিকে ছিঁড়ল না জিতেন্দ্র তিয়াওরির। তৃণমূলে ফিরলেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ সিরাজ খান। নভেম্বরে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। পুরনো দলে ফিরেই শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। সিরাজকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।