✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

তারকা প্রার্থীদের নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর, বাড়ি বাড়ি প্রচারে জোর দিলেন বাম প্রার্থীরা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  07 Mar 2021 01:12 AM (IST)
ABP News

তারকা প্রার্থীদের বহিরাগত তকমা দিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। দ্রুত অসন্তোষ মিটবে বলে আশাবাদী তৃণমূলের তারকা প্রার্থীরা। অন্যদিকে শুক্রবার প্রার্থী ঘোষণার পর শনিবার প্রচারে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস ও বাম-কংগ্রেস-আইএসএফ জোট। দেওয়াল লিখলেন সুজিত বসু, রত্না চট্টোপাধ্যায়রা। প্রথম দুই দফার প্রতীক বিলি করল তৃণমূল। বাড়ি বাড়ি প্রচারে জোড় দিলেন বাম প্রার্থীরা।  শনিবার বালিগঞ্জে ২ পুলিশ পর্যবেক্ষকের কাছে বিজেপির প্রতিনিধিদল। ভোটের অশান্তির আশঙ্কায় পর্যবেক্ষকের কাছে নালিশ। পুলিশের পোস্টাল ব্যালটের কারচুপির আশঙ্কায় অভিযোগ। আগের ভোটে অশান্তির প্রসঙ্গ তুলে অভিযোগ। শনিবার রাত ৮ টা নাগাদ ডোমজুড়ে সলপে দলীয় কর্মীদের নিয়ে সভা করে ফেরার সময় রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানে রাজীবের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী তখন বিক্ষোভকারীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে ২-৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে তৃণমূল। হাওড়া-আমতা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ব্রিগেডে পৌঁছতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা। 


 

  • হোম
  • টিভি শো
  • আজ বাংলায়
  • তারকা প্রার্থীদের নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর, বাড়ি বাড়ি প্রচারে জোর দিলেন বাম প্রার্থীরা

TRENDING VIDEOS

Kunal Ghosh | শনি ও রবি, পরপর দুদিন কুণাল ঘোষের উপর হামলা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন

SRFTI Clash News | সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তির ঘটনা3 Minutes ago

Gyanesh Kumar News | দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে হাতিয়ার করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছড়াচ্ছে বিক্ষোভ5 Minutes ago

TMC Symbol News | পুরভোটেও EVM-এ থাকছে না জোড়াফুল। সুপ্রিম কোর্টেও ধাক্কা মমতার7 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.