বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে, শুক্রবার রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2019 10:27 AM (IST)

নভেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টির ভ্রূকুটি। শুক্রবার রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এর প্রভাবেই দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে গিয়েছেন তাঁদের উপকূলে ফিরতে বলা হয়েছে।