আজ জগদ্ধাত্রী পুজোর দশমী, চন্দননগরে শুরু বিসর্জন-শোভাযাত্রার প্রস্তুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Nov 2019 10:54 AM (IST)

আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। চন্দননগরে শুরু বিসর্জনের প্রস্তুতি। সকাল ১১টা থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হবে। সন্ধে থেকে শুরু হবে শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন। অংশ নেবে প্রতিবছর রাস্তার দু’ধারে ভিড় করেন হাজারো মানুষ। গঙ্গার ঘাটেও ভিড় উপছে পড়ে। নিরাপত্তার কারণে ঘাট চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।