ফের প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2020 09:55 AM (IST)

প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ফের ফিরিয়ে আসা হল অধীর চৌধুরীকে| যিনি কট্টর মমতা-বিরোধী বলে পরিচিত এবং বামেদের সঙ্গে জোটের পক্ষে| অধীরকে প্রদেশ সভাপতি করে কংগ্রেস কোন বার্তা দিতে চাইল, তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।