বিধানসভা ভোট ২০২৬
(Source: Poll of Polls)
Ananda Sakal: স্পেশাল ট্রেন বাড়ানোর দাবি, হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2022 12:33 PM (IST)

স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি। কয়েকজন আহত। যাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। আজ সকাল পৌনে ৮টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়েছে বেশ কিছু স্পেশাল ট্রেন। নিত্যযাত্রীদের দাবি, শক্তিগড়ে রেললাইনে কাজ চলায় হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করে পরিবর্তে চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। অভিযোগ, এই সমস্ত ট্রেনে ভিড় থাকায় মাঝপথে উঠতে পারছেন না যাত্রীরা। পাণ্ডুয়া বা মেমারি থেকে স্পেশাল ট্রেন চালানোর দাবি জানিয়েছেন তাঁরা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।