Ananda Sakal: পঞ্চায়েত ভোটের মুখে, কুলতলিতে উদ্ধার হল বোমা-অস্ত্র
ABP Ananda | 30 Nov 2022 12:57 PM (IST)

পঞ্চায়েত ভোটের মুখে, কুলতলিতে উদ্ধার হল বোমা-অস্ত্র। এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির মধুসূদনপুর এলাকায় হানা দেয় পুলিশ। মঙ্গল লস্কর নামে ওই দুষ্কৃতী গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা। কেন অস্ত্র-বোমা মজুত করা হচ্ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ।