আনন্দ সকাল: (৪): অনুব্রতর 'ভোলবদল'! অগ্নিমিত্রার পৌষমেলার মন্তব্যকে 'ননসেন্স' বললেন অনুপম, দেখুন আরও খবর

৬ দিনের মধ্যেই ভোলবদল অনুব্রত মণ্ডলের। মহম্মদ বাজারের কর্মিসভার মঞ্চ থেকে দল না দেখে রাস্তার কাজ করে দেওয়ার নির্দেশ তৃণমূল জেলা সভাপতির। এর আগে খয়রাশোলের কর্মী সম্মেলনে বিজেপি বেশি ভোট পাওয়ার এলাকায় কাজ না করার নির্দেশ দিয়েছিলেন।
৬ দিনের মধ্যেই ভিন্ন অবস্থান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতির। অন্যদিকে এবিপি আনন্দের খবরের জের। উত্তর ২৪ পরগনার বাদুরিয়ায় ইছামতী থেকে বেআইনি বালি তোলার অভিযোগে আটক তিনটি নৌকা, হাইড্রোলিক মেশিন। বেআইনিভাবে বালি তোলার খবর সম্প্রচার হয় এবিপি আনন্দে। তারপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। তবে এই ঘটনায় এখনই কাউকে গ্রেফতার করা হয়নি।
পৌষমেলার মাঠে অনৈতিক কাজকর্ম হয়। সম্পতি চাঞ্চল্যকর এই অভিযোগ তোলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। দলীয় সতীর্থের তোলা সেই অভিযোগ খারিজ করলেন বিজেপি নেতা তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।