Ananda Sakal I: পুণ্যার্থীদের ভিড় নয়, রাজনীতিবিদ সমাগমেই আজ সরগরম স্বামীজির বাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jan 2021 11:34 AM (IST)

আজ বিশেষ বিমানে রাজ্যে আসছে কোভিশিল্ড (Covishield)। পুনের সিরাম ইন্সটিটিউট (SERUM Institute) থেকে ইতিমধ্যেই তিন ট্রাক বোঝাই ভ্যাকসিন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ বিকেলের দিকে রাজ্যে এসে পৌঁছবে ১১ লক্ষ ভ্যাকসিনের ডোজ। রাজ্যে আসার পর বাগবাজারের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে মজুত থাকবে করোনা ভ্যাকসিন। আজ থেকেই বিভিন্ন জেলায় ভ্যাকসিন বণ্টন করা হবে বলে জানা যাচ্ছে। ভ্যাকসিন দেওয়া হবে এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অন্যদিকে আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৫৯-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ (Ramkrishna Math) ও মিশনে দিনভর অনুষ্ঠান। স্বামীজির বাড়িতেও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। তবে প্রতিটি অনুষ্ঠানের মতোই করোনা (Corona) আবহে আজও ভক্তদের প্রবেশ নিষেধ। তবে আজ সারাদিন ধরে রাজনীতিবিদদের আনাগোনা লেগেই থাকবে। রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রী, সকলেরই আসার কথা। ইতিমধ্যেই এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল। আসার কথা অন্যান্য দলের নেতা-মন্ত্রীদেরও। আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)।