✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আনন্দ সকাল (২): পাখির নজর একুশে! রাজ্যে আসছেন অমিত শাহ, কীভাবে সাজাচ্ছেন বঙ্গজয়ের ঘুঁটি?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  04 Nov 2020 10:21 AM (IST)
ABP News

অমিত শাহর বঙ্গসফর দিয়েই শুরু হয়ে যাচ্ছে একুশের ব্লুপ্রিন্ট তৈরির কাজ। বৃহস্পতিবার জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। একদিন তিনি খাবেন আদিবাসী পরিবারের বাড়িতে, আরেকদিন উদ্বাস্তু পরিবারের বাড়িতে। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। বিধানসভা ভোটের আগে বঙ্গের বিদ্বজ্জনদের কাছে কি পৌঁছতে চাইছে বিজেপি? শুক্রবার পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে তৃণমূলের গলায় শোনা গেছে কটাক্ষের সুর। পণ্ডিত অজয় চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, তিনি সঙ্গীতজগতের মানুষ এবং তা নিয়েই থাকতে চান।

অন্যদিকে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এখন সকলেই তাকিয়ে বিহারের বিধানসভা নির্বাচনের দিকে। কারণ বিজেপির অবস্থান নিয়ে বিহারের নির্বাচনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়, এমনটাই মনে করা হচ্ছে।

অন্যদিকে বিহারের তৃতীয় দফার ভোটের প্রচারে মঙ্গলবার রাতে বাগডোগরায় নরেন্দ্র মোদি। আধঘণ্টা থাকলেন বিমানবন্দরে। বিহারে ভোটের প্রচার শেষে একদিনের জন্য শিলিগুড়িতে রাহুল গাঁধী। আজ ফের তৃতীয় দফায় ভোটের প্রচারে যাবেন বিহারে।

  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • আনন্দ সকাল (২): পাখির নজর একুশে! রাজ্যে আসছেন অমিত শাহ, কীভাবে সাজাচ্ছেন বঙ্গজয়ের ঘুঁটি?

TRENDING VIDEOS

বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায়4 Hour ago

আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম4 Hour ago

কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার4 Hour ago

আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.