Ananda Sakal III: কৃষক আন্দোলনের সমর্থনে বামেদের বিক্ষোভ, স্টেশনে স্টেশনে ট্রেন অবরোধ, সমস্যায় অফিসযাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Dec 2020 10:45 AM (IST)

কৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। যাদবপুর স্টেশনে বামেরা রেল অবরোধ করে। এখনও পর্যন্ত ছবিটা একই। দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ। অন্যদিকে রিষড়া স্টেশনেও দুই লাইনেই বিক্ষোভ দেখাচ্ছেন বাম ও কংগ্রেস সমর্থকরা। স্লোগান উঠছে 'জয় কিষাণ'। বীরভূমের সিউড়িতে আবার বনধের প্রভাব চোখে পড়েনি। সরকারি বাস চলছে। অবরোধের কোনও খবর নেই। অন্যদিকে কৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। যাদবপুর স্টেশনে আজ বামেরা রেল অবরোধ করেন। মধ্যমগ্রামে প্রায় এক ঘণ্টা ধরে চলছে বিক্ষোভ। নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। তাঁরা প্রতিবাদ করছেন। সময় মতো গন্তব্যে পৌঁছতে না পারায় সমস্যায় পড়েছেন তাঁরা। তবে অন্যদিকে যাদবপুর ও রিষড়া স্টেশনে উঠল রেল অবরোধ।