ভ্যাকসিন নিয়ে কী বলছে স্বাস্থ্যমন্ত্রক? কবে আসবে ভ্যাকসিন? দেখুন Ananda Sakal III এ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  09 Dec 2020 01:12 PM (IST)
ABP News

বারুইপুরের আটঘড়ায় TMC-র বুথ সভাপতির রহস্যমৃত্যু। পরিবার সূত্রে খবর, দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই তৃণমূল নেতা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল। রাতে বারবার যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। পরে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে কেউ খুন করে পুকুরে ফেলে দিয়ে গেছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যে করোনা টিকার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ইতিমধ্যে দেশব্যাপী আক্রান্তের সংখ্যা এক কোটি ছুঁইছুঁই। মৃতের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ থাকছেই। তাই এখন সবার প্রশ্ন, আর কতদিন? ইতিমধ্যে ব্রিটেনে শুরু হয়েছে গণ-টিকাকরণ। খুব শীঘ্র সেই পথে হাঁটবে রাশিয়া।এই পরিবেশে ভারতে কবে থেকে টিকা, তার কোনও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। কিন্তু ভ্যাকসিন আসলেই কীভাবে তা প্রয়োগ? সে নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও ইতিমধ্যে দুটি সংস্থা জরুরিভিত্তিতে দেশে গণটিকাকরণ করতে সরকারি অনুমোদনের মুখাপেক্ষী। সেই তালিকায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা ও Serum Institute-র কোভিশিল্ড আর ভারত বায়োটেক ও ICMR-র কোভ্যাক্সিন। তাই এই মুহূর্তে একটাই প্রশ্ন, 'বড়দিনের আগেই কি ভ্যাকসিন?'

  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • ভ্যাকসিন নিয়ে কী বলছে স্বাস্থ্যমন্ত্রক? কবে আসবে ভ্যাকসিন? দেখুন Ananda Sakal III এ

TRENDING VIDEOS

বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং4 Hour ago

"পুজো শেষ হতে অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে", বললেন দিলীপ ঘোষ8 Hour ago

কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!8 Hour ago

"বক্সার বাঘিনী কি অন্তঃসত্ত্বা ছিল? NTCA-র আধিকারিকরা তদন্ত করছেন", বললেন বনমন্ত্রী9 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন