Junior Mridha খুনে বান্ধবী প্রিয়ঙ্কার CBI হেফাজত, আরও খবর Ananda Sakal III এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jan 2021 11:45 AM (IST)

রামপুরহাটে তৃণমূল কর্মীকে (TMC) গুলি করে খুন। স্থানীয় পঞ্চায়েত উপ প্রধানের ভাই বাবর শেখকে গুলি করে খুন করা হয়েছে। নিহত তৃণমূল কর্মী মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় তাকে খুন করে দুষ্কৃতীরা। এই খুনে বিজেপিকে (BJP) কাঠগড়ায় তুলেছেন পঞ্চায়েত উপ প্রধান। বহিরাগত বিজেপি নেতারা উস্কানি দিয়ে খুন করাচ্ছে, বলছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা রাজু বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত রামপুরহাট থানায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বদলাচ্ছে বাংলার রাজনীতির গতিপ্রকৃতি।
শাসকবিরোধী বাকযুদ্ধে ব্যবহার করা হচ্ছে চোখা চোখা বাক্যবাণ। কাকে আক্রমণ করা হচ্ছে, নাম না করেও বুঝিয়ে দেওয়া, সেই জন্যই বিশেষ শব্দের ব্যবহার। তৃণমূলকে নিশানা করে এতদিন 'ভাইপো' অস্ত্রে শান দিচ্ছিল বিজেপি। এবার তাদের মুখেই 'পিসি' কটাক্ষ'। পাশাপাশি নাম জুনিয়র মৃধা (Junior Mridha)। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
বাড়ি বেলঘরিয়ার দেশপ্রিয়নগরে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুনে সোমবারই তাঁর বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরী ওরফে মুনকে গ্রেফতার করেছে CBI। প্রাথমিক তদন্তে CBI-র অনুমান, জুনিয়রকে সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছে। ধৃত প্রিয়ঙ্কাকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের CBI হেফাজতের নির্দেশ দেন।