✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ananda Sakal IV: আদিবাসী ভোট ব্যাঙ্কে ভাঙন রুখতে তৎপর তৃণমূল, ভোটের আগে 'বেসুরো' রুদ্রনীল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  08 Jan 2021 01:03 PM (IST)
ABP News
টেস্ট খেলছে শীত। পেট্রোল ডিজেলের দাম আবারও ওয়ান ডে খেলার মুডে। কিন্তু বঙ্গ রাজনীতিতে একেবারে টি-টোয়েন্টি। হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ - জানুয়ারির হিমেল হাওয়ায় রাজনীতি গরম। উপলক্ষ একুশের বিধানসভা নির্বাচন। ২০১১ ও ২০১৬ তে যে আদিবাসী ভোটব্যাঙ্ক তৃণমূলের দিকে ছিল তারাই এখন বিজেপির (BJP) দিকে ছুটেছে। এই প্রেক্ষাপটে জঙ্গলমহলের রাশ নিজেদের হাতে রাখতে ছত্রধর মাহাতোকে (Chhatradhar Mahato) বড় দায়িত্ব দিয়েছে তৃণমূল (TMC)। আর তা নিয়ে তৃণমূলকে তুলোধোনা করে দিলীপ (Dilip Ghosh)। 'ছত্রধর মাহাতোর পাশের গ্রামের লোক না খেয়ে মরে গেল, তিনি সেই খোঁজই রাখেন না', কটাক্ষ দিলীপের। অন্যদিকে লকডাউনে সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) একটি কবিতা ভাইরাল হয়েছিল। কিন্তু বিধানসভা ভোটের আগে তিনি যাদের সঙ্গে মিশছেন, তাতে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই আগুনে আরও ঘি ঢেলেছে রুদ্রনীলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বুধবার রাতে রুদ্রনীল ঘোষের বাড়িতে গিয়েছিলেন বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya) সঙ্গেও কথা হয়েছে। তাহলে কি রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান প্রায় চূড়ান্ত?
  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • Ananda Sakal IV: আদিবাসী ভোট ব্যাঙ্কে ভাঙন রুখতে তৎপর তৃণমূল, ভোটের আগে 'বেসুরো' রুদ্রনীল

TRENDING VIDEOS

"১৯ হাজার যোগ্যদের দায়িত্ব কে নেবে?", প্রশ্ন চাকরিহারা অমিতরঞ্জন ভুঁইয়ার21 Hour ago

আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?21 Hour ago

| 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?21 Hour ago

গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.