Ananda Sakal IV: রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে নেই রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ ৪ মন্ত্রী, দল-বদলের আবহে অন্য কিছুর আভাস নয় তো?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Dec 2020 12:12 PM (IST)
ABP News
জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে না বাসের ভাড়া। এই পরিস্থিতিতে বাস লোকসানে চলছে, এই অভিযোগ করে আজ থেকে কলকাতায় বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। এক বাস মালিক জানান, "মাসে কাগজের জন্য ১০ হাজার টাকা দিতে হয়, দৈনিক ২০০ টাকা কেস হিসেবে দিতে হয়, করোনা পরিস্থিতিতে পরিষেবা দেওয়ার পরও কোনও টাকা পাইনি। যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, বন্ধ থাকবে বাস পরিষেবা।" অন্যদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত চার মন্ত্রী। ছিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ এবং চন্দ্রনাথ সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কেন অনুপস্থিত চার মন্ত্রী? শুরু হয়েছে জল্পনা। বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের আরেক হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কী করবেন? তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে অনুপস্থিত থাকলেন তিনি। তবে শুধু রাজীব এক নন, মঙ্গলবারের বৈঠকে ছিলেন না উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁরা অবশ্য তাঁদের অনুপস্থিতির জন্য নানা কারণ দেখিয়েছেন।
  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • Ananda Sakal IV: রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে নেই রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ ৪ মন্ত্রী, দল-বদলের আবহে অন্য কিছুর আভাস নয় তো?

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি11 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম11 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন12 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি12 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন