Mamata Banerjee : প্রাণি ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানো সংক্রান্ত বিলও গতকাল পাস হয়ে গেল বিধানসভায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2022 01:36 PM (IST)

প্রাণি ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানো সংক্রান্ত বিলও গতকাল পাস হয়ে গেল বিধানসভায়। এই নিয়ে ৩২টি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে জগদীপ ধনকড়ের জায়গায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা।
বিজেপির নতুন মণ্ডল কমিটি নিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তীব্র হল কোন্দল। ক্ষোভপ্রকাশ করে বিজেপি ছাড়লেন মেদিনীপুর সাংগঠনিক জেলার ১৫ জন নেতা, কর্মী। বিক্ষুব্ধরা পার্টি অফিসে তালাও মেরে দেন বলে অভিযোগ। আর এই নিয়ে তীব্র হয়েছে চাপানউতোর।