✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আনন্দ সকাল(১): আজ বিজেপির নবান্ন অভিযান আটকাতে পুলিশি তৎপরতা, কল্যাণীতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  08 Oct 2020 09:27 AM (IST)
ABP News
আজ বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। কলকাতা ও হাওড়ার চারটি জায়গা থেকে আসবে মিছিল। বিভিন্ন পয়েন্টে মিছিল আটকাতে প্রস্তুতি পুলিশের। এদিকে, বৃহস্পতি ও শুক্রবার স্যানিটাইজেনশনের জন্য নবান্ন বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। নদিয়ার কল্যাণীতে শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। গতকাল রাত ৮টা নাগাদ ওই তৃণমূলকর্মী তাঁর স্ত্রীকে নিয়ে মোটরবাইকে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় এক জায়গায় মোটরবাইক থেকে নেমে তিনি একটি দোকান থেকে তেলেভাজা কিনছিলেন। অভিযোগ, সেইসময় আচমকাই একটি মোটরবাইকে দুষ্কৃতীরা এসে পিছন থেকে তাঁকে গুলি করে। বছর বাহান্নর আহত তৃণমূল কর্মীকে প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতাল ও পরে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ তৃণমূলের কল্যাণী শহর সভাপতি অরূপ মুখোপাধ্যায়ের। অভিযোগ অস্বীকার করে বিজেপির কল্যাণীর মণ্ডল সভাপতি বিশ্বরূপ কুলহির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা। জখম তৃণমূলকর্মী পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। হামলার নেপথ্যে রাজনীতি নাকি ব্যবসায়িক কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। অন্যদিকে, স্পেশাল ট্রেনে ওঠাকে কেন্দ্র করে সোনারপুরে ধুন্ধুমার। লাঠিচার্জের অভিযোগে স্পেশাল ট্রেনে ব্যাপক ভাঙচুর। অশান্তির জেরে ১৫ মিনিট আটকে থাকে স্পেশাল ট্রেন।
  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • আনন্দ সকাল(১): আজ বিজেপির নবান্ন অভিযান আটকাতে পুলিশি তৎপরতা, কল্যাণীতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.