✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আনন্দ সকাল (২) : দৈনিক সংক্রমণ ও মৃত্যু নামমাত্র কমলেও বাংলায় অব্যাহত করোনা উদ্বেগ, সঙ্গে অন্য খবর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  06 Oct 2020 11:52 AM (IST)
ABP News
দৈনিক সংক্রমণ ও মৃত্যু নামমাত্র কমলেও বাংলায় অব্যাহত করোনা উদ্বেগ! গতকালও আক্রান্ত ৩ হাজারের বেশি! মৃত্যু ৬১ জনের। করোনা আক্রান্ত মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। করোনা আবহে এই সময় পুরভোট করা সম্ভব নয় এবং সামনে রয়েছে দুর্গাপুজো। তাই করোনা বাড়ার একটা আশঙ্কাও রয়েছে। পুজোর পর পুরো বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে। সুপ্রিম কোর্টে কলকাতায় পুরভোট নিয়ে হলফনামায় এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে, মন্ত্রী অরূপ বিশ্বাসের আত্মীয় পরিচয়ে ফেসবুকের মাধ্যমে মহিলা মডেলদের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন, ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। অভিযোগ, রঞ্জিত বিশ্বাস নামে এক যুবক ফেসবুকে ৮টি অ্যাকাউন্ট খোলে। সেখানে নিজেকে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইপো এবং মন্ত্রীর ভাই স্বরূপের ছেলে বলে পরিচয় দেয়। মডেলিংয়ের কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে ওই যুবক। এমনকি ভয় দেখিয়ে টাকাও চায় বলে অভিযোগ। গতকাল রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • আনন্দ সকাল (২) : দৈনিক সংক্রমণ ও মৃত্যু নামমাত্র কমলেও বাংলায় অব্যাহত করোনা উদ্বেগ, সঙ্গে অন্য খবর

TRENDING VIDEOS

বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়1 Day ago

"দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা1 Day ago

(পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!1 Day ago

পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম এবং চিকিৎসক অভিজিৎ তরফদার1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.