আনন্দ সকাল (২): সংক্রমণ রুখতে দর্শকবিহীন পুজো করার সিদ্ধান্ত বহু ক্লাবের, মালদায় পথ দুর্ঘটনায় মৃত চার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2020 10:19 AM (IST)

করোনা সংক্রমণ রুখতে আগেই দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কর্তৃপক্ষ। এইবার একই পথে হেঁটে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করল একাধিক পুজো কমিটি। মুদিয়ালিতে অষ্টমীর অঞ্জলি এবং সন্ধি পুজোতে প্রবেশাধিকার কেবলমাত্র পাড়ার বাসিন্দাদের। ম্যাডক্স স্কোয়ারে বসছে না এবারের পুজোর আড্ডা।
মালদার সামসিতে বেপরোয়া মোটরবাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। ২ মহিলা-সহ মৃত ৪। মৃতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য, আহত ২। গতকাল রাত ৯ টা নাগাদ ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা একই পরিবারের ৫ জন অটোতে চড়ে গাজলে যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা দ্রুত গতিতে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক-সহ দুই মহিলার অটো যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ১২ বছরের এক বালকের। আহত ২ জন মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।