করোনা আক্রান্ত পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, পজিটিভ তাঁর মা-ও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2020 10:49 AM (IST)

করোনা আক্রান্ত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর মা-ও করোনা আক্রান্ত। গতকাল নমুনা রিপোর্ট পজিটিভ আসে। শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গেস্ট হাউসে আইসোলেশনে আছেন মন্ত্রী। দুজনেই ভাল আছেন। এর আগে দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্ত হয়েছিলেন।