Municipality Recruitment Scam:পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির পর তৎপর সিবিআই
ABP Ananda | 09 Oct 2023 10:29 AM (IST)

সপ্তাহের মাঝামাঝি অভিযান চালিয়েছিল ইডি (ED Raid)। সপ্তাহান্তে তদন্তে নামল সিবিআই (CBI Raid)। পুরনিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim), মদন মিত্রের (TMC MLA Madan Mitra) বাড়ি-সহ ১২ জায়গায় তল্লাশি চালালেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।