Dilip Ghosh: এজেন্সি নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপের
ABP Ananda | 27 Nov 2023 10:11 AM (IST)

এজেন্সি নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। সবাই ডাক পেলে, দিদি কেন ডাক পাবেন না? প্রশ্ন তুললেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। নতুন বছরে তৃণমূল নেত্রী এজেন্সির নিমন্ত্রণ পাবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে উত্তর দিতে গিয়ে ফিরহাদ হাকিমের মুখে শোনা গেছে শোলে সিনেমার বিখ্যাত সংলাপ!