✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Kashmir Attack: জঙ্গিদের খোঁজে কাশ্মীর জুড়ে ম্যারাথন অভিযান

ABP Ananda   |  06 May 2025 10:24 AM (IST)

ABP Ananda Live: সীমান্তে পাক উস্কানি অব্যাহত। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এই নিয়ে টানা ১২ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। পরপর ৩ দিন নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীর উপত্যকার ৮টি জায়গা--কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছুড়ছে পাক সেনা। গতকালও একই ঘটনা ঘটে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর প্রত্যাঘাত হানতে তৈরি ভারত। জঙ্গিদের খোঁজে কাশ্মীর জুড়ে ম্যারাথন অভিযান। পুঞ্চের সুরানকোটে জঙ্গি-ঘাঁটি ধ্বংস। মিলল আইইডি, কমিউনিকেশন ডিভাইস। বৈসরণ ভ্যালিতেও তল্লাশি। 


 


NRI-কোটায় মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় ফের তৎপর ED



NRI-কোটায় মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় ফের তৎপর ED. সকাল সকাল নিউটাউন, কড়েয়া, বালিগঞ্জ-সহ ৫টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। গোটা র‍্যাকেটে মিডলম্যান কারা ছিল, তার তালিকা তৈরি করে বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন ED-র আধিকারিকরা। NRI-কোটায় মেডিক্যালে ভর্তির নামে কত টাকা তোলা হয়েছিল, এই চক্রে আর কারা যুক্ত, কোথায়, কাদের সঙ্গে টাকা লেনদেন হয়েছে, সবই খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন নিউটাউনের CE ব্লকে ৬ তলা বহুতলে হানা দেয় ED. বেল বাজালেও দীর্ঘক্ষণ দরজা খোলেনি। এরপর নিরাপত্তা রক্ষীকে দিয়ে গেটের তালা খুলিয়ে ভিতরে ঢোকেন ED-র অফিসাররা। ED সূত্রে দাবি, সৌরভ সাহা নামে এক ব্যক্তি এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার খোলে। তার আড়ালে জাল নথি তৈরি করে NRI-কোটায় মেডিক্যালে ভর্তি করানো হত। এই মামলায় কড়েয়ার তারক দত্ত রোডের একটি বাড়িতেও চলছে ED-র তল্লাশি। 


  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • Kashmir Attack: জঙ্গিদের খোঁজে কাশ্মীর জুড়ে ম্যারাথন অভিযান

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand1 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.