✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

WB Election 2021: মমতার প্রচারে নিষেধাজ্ঞা ঘিরে তুঙ্গে তরজা, বিজেপির বিরুদ্ধেও ব্যবস্থা নিক কমিশন, দাবি সিপিএমের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  13 Apr 2021 10:55 AM (IST)
ABP News

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারের ওপর ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তের কড়া সমালোচনা তৃণমূল কংগ্রেসের (TMC)। যদিও এই ইস্যুতে প্রত্যাশামতোই কমিশনের পাশে দাঁড়িয়েছে বিজেপি (BJP)। তৃণমূল নেত্রীর সমালোচনায় সরব হয়েছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। বিজেপি নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিক কমিশন, দাবি সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)। এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফের আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, "আমিই দাবি করেছিলাম ওঁকে প্রচার থেকে আলাদা করা হোক। উনি উত্তেজনা ছড়াচ্ছেন, সাম্প্রদায়িক কথা বলে নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করছেন। তিনি সমানে নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছেন। যে ইভিএমের ওপর ভর করে জিতে এসেছিলেন, আজ যেহেতু হেরে যাচ্ছেন, তিনি উল্টো কথা বলছেন। মানুষকে ক্ষেপিয়ে দিচ্ছেন। শীতলকুচির ঘটনায় সম্পূর্ণ দায় তাঁর। দুঃখের বিষয়, তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় বসে পড়ছেন, আইন পাস নিয়ে রাস্তায় বসে পড়েন, উনি সুপ্রিম কোর্ট, সংবিধান কিছুই মানেন না, তিনি মুখ্যমন্ত্রী নাকি রাস্তার মানুষ?' পাশাপাশি দমদম উত্তরে এবার প্রেস্টিজ ফাইট। লড়াই পাঁচ বছর আগের হারের বদলা নেওয়ার। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএমের তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তারপর উপনির্বাচনে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে জিতে আসেন তিনি। এবার ফের দমদম উত্তর কেন্দ্র থেকেই দলের মহিলা শাখার সভানেত্রীকে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিএমের তন্ময় ভট্টাচার্য। এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন অর্চনা মজুমদার। গড় দখলের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছেন চন্দ্রিমা।

  • হোম
  • টিভি শো
  • আনন্দ সকাল
  • WB Election 2021: মমতার প্রচারে নিষেধাজ্ঞা ঘিরে তুঙ্গে তরজা, বিজেপির বিরুদ্ধেও ব্যবস্থা নিক কমিশন, দাবি সিপিএমের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.