সিউড়িতে জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ৩
souravp@abpnews.in | 09 Feb 2020 08:54 PM (IST)

সাতসকালে বীরভূমের সিউড়িতে জাতীয় সড়কে দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু। আহত ৩। সকাল সাড়ে ৬টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, তারাপীঠ থেকে পুণ্যার্থীদের নিয়ে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যাচ্ছিল একটি গাড়ি। সিউড়ি থেকে রামপুরহাটগামী আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন একটি গাড়ির চালক সহ মোট ৫ জন। সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে গাড়ি চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। আরও ৩ জন হাসপাতালে চিকিত্সাধীন।