লকডাউনে সপ্তাহে ২দিনের বেশি বাইক নিয়ে বের হওয়া যাবে না, অনিয়ম হলেই গাড়ি বাজেয়াপ্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2020 05:36 PM (IST)

লকডাউন কার্যকর করতে কড়া ব্যবস্থা নিল বীরভূম পুলিশ। সাঁইথিয়া ও দুবরাজপুরের রাস্তায় বেরোনো বাইক আরোহীদের বাইকে লাগিয়ে দেওয়া হচ্ছে স্টিকার এবং বলা হচ্ছে তারা যেন সপ্তাহে দুদিনের বেশি বাইক নিয়ে রাস্তায় না বের হন। প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি বীরভূম পুলিশের।