ফের বীরভূমের নানুরে বোমা উদ্ধার, শুরু রাজনৈতিক তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Feb 2020 11:43 PM (IST)

ফের বীরভূমের নানুরে বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে নোয়ানগরডাঙা গ্রামে তল্লাশি চালায় নানুর থানার পুলিশ। গ্রামের একটি মাঠের মধ্যে দুটি প্লাস্টিকের জার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ কৌটো বোমা। বোমা উদ্ধার ঘিরে শুরু রাজনৈতিক তরজা।