বীরভূমে সরকারি সমবায় সমিতির পরীক্ষায় নম্বর বিভ্রাট, বিক্ষোভের পর দোষ স্বীকার কর্তৃপক্ষের, পরীক্ষা বাতিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2020 03:03 PM (IST)

সরকারি সমবায় সমিতির পরীক্ষায় নম্বর বিভ্রাট। সমিতির অফিস ঘেরাও করে বিক্ষোভ পরীক্ষার্থীদের। চাপের মুখে দোষ স্বীকার কর্তৃপক্ষের। পরীক্ষা বাতিলের ঘোষণা। বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মী পদে নিয়োগের জন্য ২০১৮-য় বিজ্ঞপ্তি জারি হয়। প্রশাসন সূত্রে খবর, ২৬ জন পরীক্ষায় বসার জন্য আবেদন করেন। এবছরের ১২ জানুয়ারি পরীক্ষা হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, ফলপ্রকাশের পর দেখা যায়, নম্বরের যোগফলে ভুলভ্রান্তি রয়েছে। নম্বরে কারচুপির অভিযোগ তুলে আজ সকালে কৃষি সমবায় সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। পরে ভুল স্বীকার করে কর্তৃপক্ষ। ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে কৃষি সমবায় সমিতি জানিয়েছে।