পাড়ুইয়ের পর ইলামবাজার, ফের বীরভূমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাওবাদীদের নামে পোস্টার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2020 04:55 PM (IST)

সপ্তাহখানেকের ব্যবধানে বীরভূমে ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাওবাদীদের নামে পোস্টার| ইলামবাজার ব্লকের তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার| কয়েকদিন আগে পাড়ুইয়ের কয়েকটি গ্রামে এই ধরণের পোস্টার নজরে আসে| তখন তৃণমূলের তরফে অভিযোগের তীর ছিল বিজেপির দিকে| কারা লাগাচ্ছে এই ধরণের পোস্টার তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ|