বীরভূম: সাঁইথিয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মৃত ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2020 04:09 PM (IST)

বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে এক তৃণমূল সমর্থকের মৃত্যুর অভিযোগ। আজ সকালে বলাইচন্ডি গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর পাওনা টাকা আদয়কে কেন্দ্র করে শেখ কবিরুল ও শেখ বসিরের পরিবারে মধ্যে ঝামেলা লাগে। পরে রাজনৈতিক সংঘর্ষের চেহারা নেয়। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়।