পাড়ুইয়ে বিস্ফোরণ, হাত উড়ল তৃণমূল নেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Feb 2020 06:51 PM (IST)

পাড়ুইয়ে বিস্ফোরণ, হাত উড়ল তৃণমূল নেতার। পাড়ুইয়ের লেবড়া গ্রামে বোমা ফেটে আহত নেতা। তৃণমূলের বুথ সভাপতির ২টি হাতই উড়ে যাওয়ার দাবি। বিস্ফোরণে আরও ৩-৪জন আহত, দাবি স্থানীয়দের। ফাঁকা মাঠ থেকে বিস্ফোরণের শব্দ, দাবি স্থানীয়দের। ‘সভা বানচাল করতেই বোমা বাঁধছিল তৃণমূল’। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ, দাবি বিজেপির। বিজেপির অভিযোগ খারিজ তৃণমূল কংগ্রেসের