১০০ দিনের কাজ নিয়ে তৃণমূল-তৃণমূল গণ্ডগোল, গাড়ি ভাঙচুর, বাড়িতে আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2020 04:01 PM (IST)

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। ১০০ দিনের কাজ নিয়ে স্থানীয় তৃণমূল নেতা আমানুর হোসেন এবং পিন্টু হোসেনের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চলে সংঘর্ষ।