Cooch Behar: 'আমার অপমানে প্রচ্ছন্ন নীরব প্রশ্রয় দিয়েছে রাজ্য নেতৃত্ব', TMC ছাড়ার ইঙ্গিত দিয়ে মন্তব্য Mihir Goswami-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Nov 2020 07:54 PM (IST)

এবার সরাসরি TMC ছাড়ার ইচ্ছাপ্রকাশ মিহির গোস্বামীর। দলে জায়গা নেই, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই। দল ছাড়ার জল্পনা বাড়িয়ে মন্তব্য কোচবিহার দক্ষিণের TMC MLA-র।
দলের মধ্যে বারবার অপমানিত, অবহেলিত। আমার অপমানে প্রচ্ছন্ন নীরব প্রশ্রয় দিয়েছে রাজ্য নেতৃত্ব। দলনেত্রীকে বারবার বলেও পরিস্থিতি বদলায়নি। দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ Mihir Goswami-র। তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদানেরও ইঙ্গিত মিহির গোস্বামীর।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 'ইস্তফা এখনও দিইনি, তবে মনস্থির করে ফেলেছি। আর তৃণমূলের বোঝা হয়ে থাকতে চাই না। এবার ভাবছি দল থেকে অব্যাহতি নেব।'
জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রতিক্রিয়া, উনি দলের বিধায়ক। দলেই আছেন। অপরদিকে বিজেপি-র ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কয়েকদিন অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে।