কোচবিহার থেকে উদ্ধার আনুমানিক ২ কোটি টাকা মূল্যের মাদক, গ্রেফতার পাচারকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2019 03:51 PM (IST)

কোচবিহার থেকে উদ্ধার আনুমানিক ২ কোটি টাকা মূল্যের মাদক। গ্রেফতার মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল নিউ কোচবিহার স্টেশনে অভিযান চালায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ। উদ্ধার করা হয় সাড়ে আটশো গ্রাম সাদা পাউডার।প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া পাউডারটি ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় মহম্মদ জেশেন নামে মাদক পাচারকারীকে। ধৃত যুবক কলকাতার রাজাবাজারের বাসিন্দা। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায়, কার কাছে পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।