কোচবিহারের তুফানগঞ্জ থেকে উদ্ধার মাধ্যমিকের খোয়া যাওয়া ৭৩টি উত্তরপত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2020 12:24 PM (IST)

কোচবিহারের তুফানগঞ্জ থেকে উদ্ধার মাধ্যমিকের খোয়া যাওয়া ৭৩টি উত্তরপত্র। শুক্রবার দেওচড়াই হাইস্কুলের এক শিক্ষকের কাছ থেকে খোয়া যায় মাধ্যমিকের ইংরেজির ৭৩টি উত্তরপত্র। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। ওই শিক্ষকের দাবি, এক স্থানীয় বাসিন্দা উত্তরপত্রগুলি পেয়ে, সেগুলি তাঁর হাতে তুলে দেন। গোটা বিষয়টি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কীভাবে ওই উত্তরপত্রগুলি খোয়া গেল, কীভাবে উদ্ধার হল, সে সবই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তারা।