শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী, আগামী দুদিন উত্তরবঙ্গের ৫ জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2020 05:09 PM (IST)

তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছালেন শিলিগুড়ি। মঙ্গলবার এবং বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে। পাঁচ জেলার আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক করবেন তিনি। আগামীকাল আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এবং বুধবার কালিম্পং, দার্জিলিং ও কোচবিহারের আধিকারিকদের সঙ্গে তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। মার্চ মাসের পর করোনা আবহে এই প্রথম তাঁর জেলা সফর। জেলায় কাজে গতি আনার জন্যই মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক।