দার্জিলিং-জলপাইগুড়িতে মৃদু ভূমিকম্প অনুভূত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2020 02:16 PM (IST)

ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ির বেশ কিছু এলাকা। ভোর ৫টা ২৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। কম্পনের উৎসস্থল সিকিমের গ্যাংটক।