কালনায় ছেলেধরা গুজবে গণপিটুনিতে মৃত্যু, ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Nov 2019 10:57 AM (IST)

পূর্ব বর্ধমানের কালনায় ছেলেধরা গুজবে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় সাজা ঘোষণা। অভিযুক্ত এক মহিলা-সহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কালনা মহকুমা আদালত। গণপ্রহারে মৃত ও আহতদের পরিবার যাতে সহায়তা পান, প্রশাসনকে সেই বিষয়টিও সুনিশ্চিত করার নির্দেশ দেয় আদালত।