পূর্ব বর্ধমানে ২ শীর্ষ পুলিশ আধিকারিকের করোনা, জীবাণুমুক্ত করা হচ্ছে গোটা থানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2020 01:51 PM (IST)

জেলার উচ্চপদস্থ পুলিশ কর্তাদের পাশাপাশি, এবার করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানের দুটি থানার শীর্ষ আধিকারিক। মাধবডিহি ও খণ্ডঘোষ থানার ২ আধিকারিকের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দুটি থানাকে জীবাণুমুক্ত করা হচ্ছে। থানার ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অভিযোগ নেওয়ার জন্য এক আধিকারিক থাকবেন থানার বাইরে।