✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

একই নামের একাধিক কার্ডে রেশন তোলার অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  18 Jun 2020 02:28 PM (IST)
ABP News

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে রেশন-দুর্নীতির অভিযোগ। গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে বিজেপির পথ অবরোধ। বিডিও-র কাছে অভিযোগ দায়ের। অভিযোগ, নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্দা প্রায় ৮১ জন গ্রামবাসীর রেশন কার্ড দেখিয়ে রেশন সামগ্রী তুলে নেন। দীর্ঘদিন রেশন না পেয়ে, প্রশাসনিক মহলে বিষয়টি জানান গ্রামবাসীরা। নানাভাবে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারেন, তাঁদের কার্ড দেখিয়ে রেশন সামগ্রী তুলে নেওয়া হচ্ছে। পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্দা এই দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, একই নামে বেশ কয়েকটি রেশন কার্ড আসে। দুর্নীতি আটকাতে সেই কার্ডগুলি দিয়ে রেশন সামগ্রী তুলে যাঁদের কার্ড নেই, তাঁদের মধ্যে বিলি করা হচ্ছিল। অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও।

  • হোম
  • টিভি শো
  • জেলার খবর
  • একই নামের একাধিক কার্ডে রেশন তোলার অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির

TRENDING VIDEOS

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen33 Minutes ago

"ফ্যাসিজম খুব ছোঁয়াচে", কাকে নিশানা ঋতব্রতর?42 Minutes ago

জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ46 Minutes ago

'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের50 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.