Reporter Stories: 'বুলবুল'-এর জের, কাঁথিতে ভেঙে পড়ল গাছ, বিদ্যুতের খুঁটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2019 12:31 PM (IST)

পূর্ব মেদিনীপুরের কাঁথি ২ ও ৩ নম্বর ব্লকে বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। কাঁথি-পেটুয়াঘাট রোডে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে ব্লক প্রশাসন।