এক ডজন গল্প: Majherhat Bridge-র উদ্বোধন হবে আগামী ৩-রা ডিসেম্বর, এবার শহরতলির বাইরে প্যাসেঞ্জার ট্রেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Nov 2020 12:25 AM (IST)

এক ডজন গল্প: DJ বাজাতে পুলিশের আপত্তি রণক্ষেত্র শ্রীরামপুর। ডিজে বাজিয়ে বিয়েবাড়ির শোভাযাত্রা। আপত্তি পুলিশের। পুলিশের ওপর হামলা। পাল্টা লাঠিচার্জ। আহত ৫, আটক ১৫। নতুন করে তৈরি Majherhat Bridge-র উদ্বোধন হবে আগামী ৩-রা ডিসেম্বর। এমনটাই খবর নবান্ন সূত্রে। ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে এই উদ্বোধনকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে TMC। Tala Tank-র পাইপ মেরামতির জন্য উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার একাংশে বন্ধ জল সরবরাহ। দুর্ভোগ সাধারণ মানুষের। আগে থেকে জানিয়ে কেন জল সরবরাহ বন্ধ করা হল না। প্রশ্ন তুলেছে বিজেপি। জরুরি ভিত্তিতে কাজ চলছে আগামী কাল সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি ফিরহাদ হাকিমের। শহর ও শহরতলির বাইরে এবার প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া, মালদা ও আসানসোল ডিভিশনে। সিদ্ধান্ত পূর্ব রেলের।