এক ডজন গল্প: এনআইএ অভিযানে বাংলা থেকে ধৃত ৬ সন্দেহভাজন জঙ্গি, শুরু রাজনৈতিক তরজা, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Sep 2020 12:38 AM (IST)

এনআইএ অভিযানে ধৃতরা নিজেদের মধ্যে যোগাযোগ করত হোয়াটসঅ্যাপে। নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল তারা। গ্রুপের নাম রাখা হয়েছিল ‘গজবাওয়া এ তুল হিন্দ’। ব্যবহার করা হত কোড। চ্যাটের বেশ কিছু অংশ ডিলিট করে দেওয়া হয়। অন্যদিকে বাংলা থেকে ৬ আল কায়দা জঙ্গির গ্রেফতারি ঘিরে তীব্র তরজা। আন্দোলন দিল্লিতে নিয়ে গেল বিজেপি। গাঁধী মূর্তির সামনে ধর্না দিলীপ, লকেটদের। রাজ্যে হিংসায় দায়ী বিজেপি, পাল্টা তৃণমূলের। একযোগে কেন্দ্র-রাজ্যে বিঁধেছে সিপিএম।