✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

এক ডজন গল্প: রণক্ষেত্র দিল্লি, মৃত ১, রাতে, দিনভর অশান্তির পর রাতে ট্রাক্টর র‍্যালি প্রত্যাহার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  26 Jan 2021 11:54 PM (IST)
ABP News
কৃষকদের ট্রাক্টর র‍্যালি ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ল আন্দোলনকারীরা। পাল্টা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটাল দিল্লি পুলিশ। একাধিক জায়গায় দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। ভাঙচুর করা হয় বাস ও ট্র্যাক্টর। প্রজাতন্ত্র দিবসে জাতীয় স্মারকেও পৌঁছয় বিক্ষোভের আঁচ। স্বাধীনতা দিবসে যেখানে পতাকা ওড়ে, সেখানে উড়ল আন্দোলনকারী কৃষকদের পতাকা। পুলিশের দাবি, কৃষকদের হিংসাত্মক আন্দোলনে তাদের ৮৩ জন আহত হয়েছে। পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির আইটিও এলাকায় ট্র্যাক্টর উল্টে একজন আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাত ১২টা পর্যন্ত সিন্ধু, টিকরি, গাজিপুর সীমানা-সহ রাজধানীর পাঁচটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় একাধিক মেট্রো স্টেশন। দিল্লির পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে দিনভর অশান্তির পর রাতে সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, ট্রাক্টর র‍্যালি প্রত্যাহার করা হচ্ছে। আন্দোলনকারীদের বিক্ষোভস্থল ছেড়ে যাওয়ারও আবেদন জানানো হয়েছে।
  • হোম
  • টিভি শো
  • এক ডজন গল্প
  • এক ডজন গল্প: রণক্ষেত্র দিল্লি, মৃত ১, রাতে, দিনভর অশান্তির পর রাতে ট্রাক্টর র‍্যালি প্রত্যাহার

TRENDING VIDEOS

: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত6 Day ago

চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত7 Day ago

কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা7 Day ago

কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী7 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.