সিঙ্গুরের কৃষকেরা জানিয়েছেন, তাঁদের ব্যবহার করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, পাল্টা খোঁচা পার্থর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2020 07:57 PM (IST)

ট্যুইটের পর এবার মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। সিঙ্গুরের প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে খোঁচা। আপনি এমন ব্যবস্থা তৈরি করেছেন যা কৃষক বিরোধী। এর ফলে দুর্নীতি আরও বাড়বে। কেন্দ্রের প্রকল্প গ্রহণ না করায় বঞ্চিত কৃষকরা। সিঙ্গুরের কৃষকদের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল, মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখলেন রাজ্যপাল। নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা বলছেন, পাল্টা আক্রমণ তৃণমূল মহাসচিব পার্থ চট্যোপাধ্যায়ের|