✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ফিল্মস্টার: মুক্তি পেল ‘ফেলুদা ফেরত’-এর ট্রেলার, ফেলুদা ভক্তদের উত্তেজনা চরমে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  25 Nov 2020 05:42 PM (IST)
ABP News
শীত পড়তে না পড়তেই পারদ চড়ালো ফেলুদা। ফেলুদা ফেরত আসছে। বড়দিনে। আর এই ওয়েব সিরিজের ট্রেলারলঞ্চে উপস্থিত রইলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাজির ছিলেন বড়পর্দার অন্যতম ফেলুদা মানে সব্যসাচী চক্রবর্তীও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব সিরিজ ফেলুদা ফেরত সিজন ওয়ানে থাকছে ছিন্নমস্তার অভিশাপ। আর সিজন টু-তে যত কাণ্ড কাঠমান্ডুতে। ওয়েবে ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরী। জটায়ু, মানে লালমোহন গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। আর তোপসের ভূমিকায় কল্পন মিত্র। ছিন্নমস্তার অভিশাপে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, সমদর্শী দত্ত, পৌলমী দাসও। যত কাণ্ড কাঠমান্ডুতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় এবং ভরত কলও। মগনলাল মেঘরাজের চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়।
প্রতিদ্বন্দ্বী। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এই থ্রিলার ছবিটি মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, সৌরভ দাস অভিনয় করেছেন এই ছবিতে। ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে হাজির টিম ‘প্রতিদ্বন্দ্বী’। কলকাতায় মেডিক্যাল ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে ছবির কাহিনি বুনেছেন পরিচালক।
  • হোম
  • টিভি শো
  • ফিল্মস্টার
  • ফিল্মস্টার: মুক্তি পেল ‘ফেলুদা ফেরত’-এর ট্রেলার, ফেলুদা ভক্তদের উত্তেজনা চরমে

TRENDING VIDEOS

বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?3 Hour ago

চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের3 Hour ago

বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক3 Hour ago

আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প'3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.