ফিল্মস্টার: রাজ কাপুর থেকে আমির, অভিনেতা থেকে পরিচালক হওয়ার নজির গড়েছেন যারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2021 04:21 PM (IST)

অভিনেতা হিসাবে পথ চলা শুরু, পরবর্তীকালে সফল পরিচালক হিসাবে নিজেদের নজির গড়েছেন অনেকেই। বলিউডে এমন পরিচালকের সংখ্যা কম নয়। রাজ কাপুর, দেব আনন্দ, অজয় দেবগণ, রজত কাপুর; কে নেই সেই তালিকায়। রয়েছেন আমীর খানও। ২০০৭ সালে ‘তারে জমিন পর’ মুক্তি পায় তাঁর পরিচালনায়।