Filmstar: আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ বোম্বাই মেরি জান
ABP Ananda | 20 Sep 2023 03:24 PM (IST)

মুম্বই তখন বম্বে নামেই পরিচিত ছিল। সত্তরের দশকে সেই শহরের অপরাধ জগত জন্ম দিয়েছিল এক কুখ্যাত গ্যাংস্টারের। এদিকে সেই গ্যাংস্টারের বাবা ছিলেন পুলিশ কর্মী।
অপরাধের দুনিয়ায় পা রাখার কারণে ছেলের সঙ্গে বাবার সম্পর্কের মাঝে তৈরি হয়ে গিয়েছিল এক পাঁচিল, যা কোনওদিনও ভাঙা যায়নি। এই সম্পর্কের সংঘাতের প্রেক্ষাপটেই
আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ বোম্বাই মেরি জান। একান্ত আড্ডায় এখনকার মুম্বইয়ের সঙ্গে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কথা শোনালেন কে কে মেনন, অবিনাশ
তিওয়ারি, কৃতিকা কামরা এবং পরিচালক সুজাত সওদাগর।