✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

‘আর বাঁচতে চাই না’, অবসাদে ছিলেন ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত!

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  18 Sep 2020 04:23 PM (IST)
ABP News

প্রয়াত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। গতকাল গভীর রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মুখে রক্তের দাগ, গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে।  সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে বেশ কিছুদিন ধরে ছেলে-বৌমার সঙ্গে সম্পর্কে চিড় ধরে। বৃহস্পতিবার গোটা দিন ধরে কেন কেউ খোঁজ নিলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। হৃদরোগে, শৌচাগারে পড়ে গিয়ে, নাকি অন্য কোন কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে শর্বরী দত্তর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বুধবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে শেষবার বাড়ির সদস্যদের দেখা হয়। কাল সকাল থেকে তাঁর দেখা মেলেনি। কাজে বেরিয়েছেন বলে ধরে নেন পরিবারের সদস্যরা। শর্বরী দত্তর ছেলে অমলিন দত্তর দাবি, রাতেও তাঁর মা না ফেরায়, উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর রাতে শৌচাগার থেকে মৃতদেহ উদ্ধার হয় বলে পরিবারের দাবি। পরে কড়েয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কড়েয়া থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালে। আজ ঘটনাস্থলে যেতে পারে ফরেন্সিক দল।

  • হোম
  • টিভি শো
  • হয় মা নয় বৌমা
  • ‘আর বাঁচতে চাই না’, অবসাদে ছিলেন ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত!

TRENDING VIDEOS

বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর7 Minutes ago

এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা32 Minutes ago

তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক1 Hour ago

GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.